রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




কবুতর খেয়ে ফেলায় বিড়ালকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা!

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

কবুতর খেয়ে ফেলার প্রতিশোধ নিতে বিড়ালকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর বিড়ালের সেই ফাঁসিতে ঝুলানো ভিডিও ছবি আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারাজানা জামান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

জানা যায়, মদনগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে রাব্বি হোসেন কবুতর পোষেণ। গত ১৩ ও ২৩ অক্টোবর রাতে তার বেশ কয়েকটি কবুতর খেয়ে ফেলে একটি বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে রাব্বি বিড়ালটিকে ধরে রশিতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করে। হত্যার ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করেন রাব্বি। এটা নজরে আসে এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারাজানা জামানের।
এ ঘটনায় রবিবার ফারজানা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বন্দর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত করা হয়েছে রাব্বি হাসানকে।
এ বিষয়ে ফারজানা জামান বলেন, ‘আমরা সারাদেশে প্রাণী কল্যাণের বিষয় নিয়ে কাজ করি। প্রাণীরা অবুঝ, তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। বিড়াল কবুতর খেয়ে ফেলেছে, এটা বিড়ালের অপরাধ নয়। এটা বিড়ালের সৃষ্টিগত স্বভাব। কিন্তু আমরা যদি বিড়াল বা অন্য কোনো প্রাণী হত্যা করি, তা শাস্তিযোগ্য অপরাধ।’

মামলার বিষয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার এএলবি অ্যানিম্যাল শেল্টার বাংলাদেশের হেড অব অপারেশন কর্মকর্তা ফারজানা জামান বাদী হয়ে ওই ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাণী কল্যাণ আইন-২০১৯ ধারার ৭-এর ২ নম্বর উপ-ধারায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765