রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




কঙ্গোতে দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

কঙ্গোতে স্থানীয় সময় রোববার মধ্যরাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর স্ট্রেইট টাইমসের।

আফ্রিকার দেশটির রাজধানী কিনশাসায় রোববার রাতে ওই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানান, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি।

ওই বাসটিতে প্রায় ১০০ যাত্রী ও মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।

কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনাকবলিত হয় এবং আগুন ধরে যায়। রোববার দিবাগত রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765