সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ওয়াশিংটন ডিসিতে আকষ্মিক বন্যা, হোয়াইট হাউজে পানি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ভারী বৃষ্টিপাতে আকষ্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া হোয়াইট হাউজের নিচতলার একটি দপ্তরের মেঝেতে পানি উঠেছে। বিবিসি, রয়টার্স।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, সোমবারের রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ ৭৬ মিলিমিটার (৩ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবারের বৃষ্টিপাতে মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে যায়। এতে করে নগরীর অনেক এলাকায় লোকজন আকস্মিক বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে।

ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সাধারণ জনগণকে উচু স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেইসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

দেশটির জরুরি বিভাগের কর্মীরা পানির মধ্যে গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করেছেন। ইতিমধ্যে তারা ১৫ চালককে রক্ষা করার কথা জানিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765