শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ওমর ফারুক-শাওন ছাড়াই গণভবনে যুবলীগ নেতারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন যুবলীগ নেতারা। তবে বৈঠকে উপস্থিত নেই ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

এছাড়া আজকের বৈঠকে সংগঠনটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনকেও দেখা যায়নি।

রোববার বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি শুরু হয়েছে।

কংগ্রেস সামনে রেখে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যুবলীগ নেতারা। আজকের বৈঠকে যুবলীগের কংগ্রেস নিয়ে জরুরি নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

কংগ্রেকে কে সভাপতিত্ব করবেন, যুবলীগে নেতৃত্ব নির্ধারণে বয়সকাঠামো থাকবে কিনা এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন আওয়ামী লীগ প্রধান।

ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় গণভবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সংগঠনের প্রধান হয়েও আজ গণভবনে যেতে পারেননি ওমর ফারুক চৌধুরী।

যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা গণভবনে গেছেন।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে।

এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের নাম। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

আজকের বৈঠকে কংগ্রেস বাস্তবায়ন কমিটি করা হতে পারে। যুবলীগের এক জানান, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়সসীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিলের তারিখও আজ নির্ধারণ হতে পারে।

প্রসঙ্গত, ক্যাসিনোঝড়ের পর অনেকটা টালমাটাল অবস্থা যুবলীগে। এরপর থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

যুবলীগের জাতীয় কংগ্রেস আসন্ন হলেও যাচ্ছেন না সাংগঠনিক ও ব্যক্তিগত কার্যালয়ে। এর মধ্যে তাকে ছাড়াই প্রেসিডিয়ামের মিটিং হয়েছে। সেই মিটিং থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ও তার নির্দেশনা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর কাছে কোন কোন বিষয় তুলে ধরা হবে সে বিষয়ে আলোচনা করে খসড়া তৈরি করা হয়।

এরপর বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন হারুনুর রশীদ। এ সময় প্রধানমন্ত্রী প্রথমে শুক্রবার দেখা করার সময় দিয়েছিলেন। কিন্তু ওইদিন শেখ রাসেলের জন্মদিন হওয়ায় যুবলীগ নেতাদের সাক্ষাতের দিন পরিবর্তন করে আজ বিকাল ৫টা করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765