বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এরশাদের অবস্থা আশঙ্কাজনক: জিএম কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে এই সংবাদ সম্মেলন।

জিএম কাদের বলেন, সকালে সিএমএইচে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি; তারা জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের কোনও অঙ্গ ঠিক মতো কাজ করছে না, কৃত্রিমভাবে চলছে।

তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় এরশাদকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না।

সাবেক সামরিক শাসক এরশাদ রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। তার অস্তিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। গত ২২ জুন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765