শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামের দুই ব্যক্তি মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান তাদের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি ছিনিয়ে নিয়ে যান। হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

এফআইআরে আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০ জন আসামি তালিকায় রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বাদীর বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ঐ জমিতে একটি স্কুল নির্মাণের জন্য আজম খান তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন।

আজম খানের বিরুদ্ধে ভূমি দখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০টি মামলা রয়েছে। এর মধ্যে রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করেন তিনি। বুধবার আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765