বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এবার ১ম বর্ষ থেকে সিট পাবে ঢাবি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনৈতিকভাবে সিট প্রদানের পরিবর্তে প্রশাসনিকভাবে সিট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ম বর্ষ থেকে হল কর্তৃপক্ষ মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করবে।

বুধবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করবে। হল প্রশাসনের অনুমতি ছাড়া কোন শিক্ষার্থী হলে উঠতে ও অবস্থান করতে পারবে না। এ সিদ্ধান্তের ব্যতিক্রম ঘটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হলে অপ্রীতিকর কোন বস্তু পাওয়া গেলে হল প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা হলগুলোতে কোন মাদকসেবী, মাদককারবারী, মাদকাসক্ত এবং সন্ত্রাসী অবস্থান করতে পারবে না।’ এ সম্পর্কিত কোন তথ্য জানা থাকলে তা অতিদ্রুত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানোর জন্য অনুরোধ করেছে প্রভোস্ট কমিটি।

বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলোতে বাঙ্ক বেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হলের যেসকল কক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে, সেখানে বাঙ্ক বেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।’

লাইব্রেরির সিট সঙ্কট নিরসন ও শিক্ষার্থীদের অধ্যায়নের সুবিধার্থে আরও অধিক সময় বিভাগীয় সেমিনার ও লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ইতোমধ্যে রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা আরও বৃদ্ধি এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরির সময়সীমাও বৃদ্ধি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন এবং এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করা হয়। এছাড়া, আবরার ফাহাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765