শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




এবার রংপুরের সড়কে থ্রিডি জ্রেবা ক্রসিং

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

রংপুর শহরের বাসিন্দারা পাচ্ছেন থ্রিডি জ্রেবা ক্রসিং। শিক্ষার্থীসহ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে রংপুর নগরীর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে এই থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বরিশালের পর  দ্বিতীয় নগরী হিসেবে আধুনিক এ পদ্ধতি ব্যবহারে নাম লেখাল রসিক। কাশফিয়া কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান রংপুরে এই থ্রিডি জেব্রা ক্রসিং অঙ্কনের কাজ করছেন। শিল্পী কামরুল হাসানের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছয়জন এই কাজে যুক্ত রয়েছেন।
রসিক মেয়রের একান্ত সচিব জাহিদ হোসেন লুসিড বলেন, দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে নগরীতে দুটি স্কুলের মোড়ে থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। দু-একদিনের মধ্যে এর উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব রাস্তার মোড়ে এই ক্রসিং করা হবে।
তিনি জানান, তিন রঙের স্ট্রাইপ দিয়ে রঙিন করে তোলা হয়েছে থ্রিডি জেব্রা ক্রসিং। ফলে গাড়ি চালকরা যেমন পথচারীদের রাস্তা পারাপারকে গুরুত্ব দেবেন, তেমনি শিক্ষার্থীরাসহ পথচারীরাও এটি ব্যবহারে উৎসাহিত হবেন। এ বিষয়ে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন রসিকের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে এবং সেই সাথে দূর্ঘটনা থেকে রক্ষা করবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765