বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এবার মিন্নির বাবা-মাকে গ্রেপ্তারের দাবি রিফাতের বাবার

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা-মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। আজ বেলা সাড়ে ১২ টায় বরগুনা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, বড় ভাই আবদুল আজিজ শরীফ ও আবদুস সালাম শরীফ। দুলাল শরীফ পুলিশের তদন্তে আস্থা রেখে জানিয়েছেন, পিবিআইতে মামলা তদন্তের দরকার নেই। মিন্নির বাবার দাবি নাকচ করে বলেছেন, মিন্নি এবং তার পরিবার প্রতারক। মিন্নিকে বাঁচানোর জন্য তারা মামলাটি পিবিআইতে নেওয়ার চেষ্টা করছেন।

এর আগে সকাল ১০টার দিকে বরগুনা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা বরগুনা কারাগারে গিয়েছিলেন। তারা কারাগারের ২৮ জন হাজতিকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নিও ছিলেন। ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আয়েশা সিদ্দিকা মিন্নি সুস্থ আছেন।

রিফাত শরীফ হত্যার এক মাস পূর্ণ হয়েছে আজ। গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটে রিফাত শরীফকে কোপানো হয়। ওইদিন বিকেলেই রিফাত শরীফ মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামী করে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত সাতজনসহ মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে ‌’বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765