শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এবার তিন নায়িকাকে নিয়ে ‘সাহসী হিরো আলম’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

নিজ উদ্যোগে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন আলোচিত সেই হিরো আলম। নিজের প্রযোজিত এই চলচ্চিত্রের নামও নিজের নামের সাথে মিল রেখে করা হয়েছে- সাহসী হিরো আলম। এই ছবিতেই হিরো আলমের বিপরীতে নায়িকা রয়েছেন তিন। এরা হলেন, সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান।

ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।
ছবির নাম কেন সাহসী হিরো আলম এ প্রসঙ্গে আলম বলেন, আমি তো সাহসী। আমি তো কোনও কিছুকেই ভয় পাই না। তাই ছবির নাম এটাই করেছি। এই ছবিতে আমার বিপরীতে তিনজন নায়িকা কাজ করেছেন। আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। এটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব।

জানা গেছে, ঢাকার আশেপাশে, গাজীপুর, পুবাইল, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে সাহসী হিরো আলমের শুটিং সম্পন্ন হয়েছে। ছবির এডিটিং ও ডাবিং এর কাজ চলছে। শিগগির ছবিটি ঢাকাসহ সারাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র।

সামাজিক মাধ্যমের ট্রল থেকে আলোচনায় ওঠে আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন হিরো আলম। সে সময় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন।

তিন নায়িকা ও হিরো আলম ছাড়াও এতে অভিনয় করেছেন, আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765