বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এক কেজি চা বিক্রি হলো ৮৫ হাজার ২৭১ টাকায়!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

এক কেজি চা বিক্রি হলো ৮৫ হাজার ২৭১ টাকায়। চায়ের ইতিহাসে এটি এযাবতকালের সর্বোচ্চ মূল্য বলে বলা হচ্ছে।

এর আগে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে এক চা নিলাম বাজারে এক কেজি মনোহারী স্পেশালিটি চা বিক্রি হয়েছিল ৫০ হাজার রুপিতে অর্থাৎ ৬০ হাজার ৪৭৫ টাকায়।

আর এবার সে রেকর্ডকে ছাপিয়ে গেল ওই একই রাজ্যের ডিব্রুগড় জেলায় হাতে তৈরি ‘মাইজান গোল্ডেন টিপস চা’।

বুধবার এ রেকর্ড ভাঙে ‘মাইজান গোল্ডেন টিপস চা’।

বিষয়টি নিশ্চিত করেছেন গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানি।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, বুধবার এই প্রথম ৭০ হাজার ৫০১ রুপি (৮৫ হাজার ২৭১ টাকা) কেজিতে বিক্রি হলো মাইজান গোল্ডেন চা। এটিই এযাবৎকালের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া চা। মোট এক লাখ ৪১ হাজার টাকায় দুই কেজি মনোহারী চা কেনেন এক গুয়াহাটির মুন্দ্রা টি কোম্পানি। বেলজিয়ামের ক্রেতার জন্য কোম্পানিটি তা কিনে নেন বলে আমরা জেনেছি।

এই চা ‘অর্থোডক্স’ চা বলে পরিচিত বলে জানান তিনি। তিনি যোগ করেন, এবার মাইজান গোল্ডেন টিপস চা বাগানে মাত্র ২ কেজি এই চা উৎপাদিত হয়েছে। এই চা উৎপাদনে প্রচুর সময় ও শ্রম লাগে। তাই সচরাচর তা উৎপাদন করা হয় না।

জানা গেছে, মাইজান গোল্ডেন টিপস চা নামের এই মনোহরী চায়ের রং কাঁচা সোনার মতো। এটি তৈরিতে কোনো প্রকার মেশিন ব্যবহার হয় না। আসামের শিবসাগর ও ডিব্রুগড় জেলায় এই চায়ের বাগান রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765