সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




একসঙ্গে ৩ ভাইবোনকে গলা কেটে নরবলি!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
খুনের পর শিবলিঙ্গের গায়ে ওই তিনজনের রক্ত ছিটানো হয়েছে।

নরবলি দেওয়ার প্রবণতা ভারতে নতুন করে ছড়িয়ে পড়েছে। পরিবার কর্তৃক শিশুকে নরবলি দেওয়ার চেষ্টার পর সম্প্রতি তান্ত্রিকের কক্ষে মিলে যুবকের লাশ। এবার শিবমন্দির চত্বরে মিলেছে গলাকাটা তিন ভাইবোনের মরদেহ।

সোমবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি শিবমন্দির চত্বর থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, তিনজনকে একই কাদায় গলা কেটে হত্যা করা হয়। কিন্তু, কেন এই খুন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।

অবশ্য ঘটনার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টরের দৃঢ় ধারণা, অন্ধবিশ্বাসের বলি ওই তিনজন। কারণ, খুনের পর শিবলিঙ্গের গায়ে ওই তিনজনের রক্ত ছিটানো হয়েছে।

খুন হওয়া তিনজনকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে। তারা হলেন- শিবরামি রেড্ডি (৭৫), হনুমাম্মা (৭০) ও সত্যলক্ষ্মী (৭১)। সম্পর্কে তারা ভাইবোন।

অনন্তপুরের পুলিশ সুপার বি সত্যবাবু জানান, ওই তিনজনকে গলা কেটে খুনের পর সেই রক্ত ঢেলে শিবের পুজো করা হয়েছে।

তবে এই তিন খুনের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

কারণ, তিনজনেই একই পরিবারের সদস্য। ফলে, সম্পত্তিগত কারণে বা পারিবারিক শত্রুতার জেরে খুন করে পুলিশকে বিভ্রান্ত করতে শিবলিঙ্গে রক্ত ঢালা হয়েছে কিনা তদন্তে সেটাও মাথায় রাখা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765