রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




একদিনেই ৬৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
হলি ফ্যামিলি হাসপতালে চিকিৎসা নিচ্ছে রোগীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৮৩ জন।

এর আগে সবচেয়ে বেশি ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছিল ২৪ জুলাই। এই সংখ্যা গত এক মাসের (২৬ জুন-২৭ জুলাই) মধ্যে সর্বোচ্চ।

অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়, বছরের শুরুর দিন থেকে শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ১০ হাজার ৫২৮ ডেঙ্গু রোগীর মধ্যে ৭ হাজার ৮৪৯ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় শুধু ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালেই ভর্তি হয়েছে ৬৮৩ জন ডেঙ্গু রোগী। সবচেয়ে বেশি ২৩৩ জন ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ডেঙ্গুর বিস্তার বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীদের স্থান সঙ্কুলান হচ্ছে না। ঢাকার সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত শয্যার বাইরেও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে ২৩৩ জনের বাইরে মিটফোর্ডে ৭, শিশু হাসপাতালে ৯, সোহরাওয়ার্দীতে ৩৬, হলি ফ্যামিলিতে ২২, বারডেমে ১২, পুলিশ হাসপাতালে ২৪, মুগদা মেডিকেলে ৪৯, বিজিবি হাসপাতালে ১৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে।

এছাড়া ঢাকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আরও ২০৬ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

রাজধানীর বাইরে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২৭ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯০ জন ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ছিল ৩৭৪ জন। শুক্রবার পর্যন্ত সারা দেশে নয় হাজার ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

তার আগের দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫৩৬ জন।

বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে নয় হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765