রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। গণিতের হিসাব-নিকাশ অনুসারে তথ্যটি জানা যায়। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী সুপার মডেল বেলা।

বিশেষজ্ঞরা মূলত তারকাদের মুখসহ বিভিন্ন অঙ্গের মাপ নিয়ে এই ফলাফল ঘোষণা করেছেন। তার প্রায় সব অঙ্গ নিখুঁত অবস্থানে আছে। আর এজন্য গড় পরিমাপ হয়েছে ৯৪ দশমিক ৩৫ শতাংশ।
এই জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন পপ গায়িকা ডিভা বিয়ন্সে। তার চেহারা ৯২ দশমিক ৪৪ শতাংশ নিখুঁত। তৃতীয় অবস্থানে আছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তার স্কোর ৯১ দশমিক ৮৫ শতাংশ। আর ৯১ দশমিক ৮১ শতাংশ নম্বর নিয়ে পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে।

এই গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের প্রসিদ্ধ ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। তিনি বলেন, বেলা তার নিখুঁত মুখের জন্যে সবার চেয়ে এগিয়ে। সবচেয়ে নিখুঁত চোখ স্কারলেট জোহানসনের। শারীরিক গঠনে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।

কে এই বেলা হাদিদ?

বেলা হাদিদ, যুক্তরাষ্ট্রের সুপার মডেল। তার পুরো নাম ইসাবেলা খায়ের হাদিদ। তিনি ১৯৯৬ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের লজ আঞ্জেলসে জন্ম গ্রহণ করেন।

বেলা হাদিদ ফিলিস্তন-ডাচ বংশোদ্ভূত। তার বাবা মোহাম্মদ আনোয়ার হাদিদ ফিলিস্তিন বংশোদ্ভূত জর্ডানের নাগরিক। তিনি পেশায় একজন রিয়েল ইস্টেট ব্যবসায়ী। তার মায়ের নাম ইয়োলান্ডা। তিনি ডাচ (নেদারল্যান্ডস) বংশোদ্ভূত।

বেলা হাদিদের আরও কয়েকজন ভাই-বোন রয়েছে। তাদের মধ্যে আপন এক বোন ও এক ভাই রয়েছে। বেলার আপন বড় বোনের নাম গিগি। আর ছোট ভাইয়ের নাম আনোয়ার।

বেলা হাদিদের মা তার বাবাকে বিয়ে করার আগে ২০১১ সালে আমেরিকার মিউজিক প্রডিউসার ডেভিড ফসটারকে বিয়ে করেছিলেন। সেই সংসার থেকে বেলার রয়েছে আরও ৫ বোন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765