শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এই প্রথম আন্তনগর ট্রেন পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসি

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

প্রথমবারের মতো আন্তনগর ট্রেন পেতে যাচ্ছেন কুড়িগ্রাম জেলাবাসী। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রতীক্ষিত আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে চলছে জোর প্রস্তুতি। বুধবার সকালে পরীক্ষামূলক চালনা ও উদ্বোধনের জন্য টেনটি কুড়িগ্রামে এসে পৌঁছালে, তা এক নজর দেখতে শত শত মানুষ রেল স্টেশনে এসে ভিড় জমায়।

২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত তিন বার কুড়িগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সফর কালে জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ঢাকা-কুড়িগ্রাম সরাসরি একটি আন্তনগর ট্রেন চালুরও প্রতিশ্রুতি দেন। তার এই প্রতিশ্রুতি অনুযায়ী আন্তনগর ট্রেনের সুবিধা পেতে যাচ্ছে জেলাবাসী।

এর আগে ২০১৮ সালে একটি শাটল ট্রেন চালু হয়, কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেল স্টেশন পর্যন্ত। আন্তনগর ট্রেন চালু হলে জেলাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দৈন্যদশা থেকে মুক্তি এবং তাদের ভাগ্যোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে ট্রেনটি।

ঢাকা-কুড়িগ্রামের দূরত্ব ২৮৬.৮ মাইল বা ৪৬১ কিলোমিটার। প্রস্তাবিত কুড়িগ্রাম এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম ছাড়বে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেবে রাত ৮টা ৪৫ মিনিট। শুধু মাত্র বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ থাকবে। প্রস্তাবিত এ ট্রেনের স্টপেজ হবে রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধবনগর-ঢাকা-বিমানবন্দর স্টেশন। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন ৬৫৭টি আসন এবং ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার পথে ৬৩৮টি আসন থাকবে। এর মধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন শেষে আন্তনগর ট্রেনের বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হবে ১৭ অক্টোবর থেকে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার, মো. হারুন অর রশীদ জানান, রেল লাইনের কিছু সমস্যা আছে। ট্রেনের গতি বাড়ানোসহ অন্যান্য যে সমস্যা গুলো রয়েছে তা আমরা দ্রুত শেষ করব। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী আন্তনগর ট্রেনের উদ্বোধনের করবেন তার প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765