মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




উপসাগরীয় অঞ্চলে আরও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

ইরানের সঙ্গে বিশ্বশক্তির দেশগুলোর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে আরও একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য।

শনিবার (আগস্ট ২৪) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এ কথা জানান। অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতেই নতুন এ রণতরী পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বের যেখানেই লাল নিশান উড়বে (যুক্তরাজ্যের পতাকা), সেখানেই নৌচলাচলের স্বাধীনতা সুরক্ষায় দাঁড়াবে যুক্তরাজ্য।

বৃটিশ নৌবাহিনী জানায়, আগস্টের ১২ তারিখে এইচএমএস ডানকান নামের রণতরীটি যুক্তরাজ্য থেকে পারস্য উপসাগর অভিমুখে রওনা দিয়েছে।

এর আগে জুলাই মাসে ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাওয়ার অভিযোগে জিব্রাল্টার প্রণালী থেকে একটি ইরানি সুপার ট্যাংকার আটক করে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী। এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগর অঞ্চল থেকে ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার আটক করে ইরান।

পরবর্তীতে এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে আগের মোতায়েন করা যুদ্ধজাহাজের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে আরও যুদ্ধজাহাজ পাঠায় ব্রিটেন। এইচএমএস ডানকান মোতায়েনের মধ্য দিয়ে এ অঞ্চলে ব্রিটেনের যুদ্ধজাহাজের সংখ্যা আরও বাড়বে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765