শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




উত্তর সিরিয়ায় ৩০ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠিয়েছে আমেরিকার। সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক মেনে নেবে না বলে কঠোর হুঁশিয়ারি করেছেন তরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেফ এরদোয়ান।

শনিবার তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় এ হুঁশিয়ারি করেন তুর্কি প্রেসিডেন্ট।
তিনি সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন।

তুর্কি প্রেসিডেন্ট তার দেশের সীমান্ত জুড়ে সিরিয়ায় একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার জন্য আমেরিকার সমালোচনা করে।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করবেন। আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। আমেরিকার পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।”

সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে আমেরিকা ও তুরস্কের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। ওই অঞ্চলে তৎপর কুর্দি ও আরব গেরিলাদেরকে ওয়াশিংটন সব রকম পৃষ্ঠপোষকতা দিলেও তুরস্ক বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছে না।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765