বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৭৩.৯৩%

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার সকালে গণভবনে ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সঙ্গে ছিলেন দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। উচ্চ মাধ্যমিকে এবার পাসের হার ৭৩.৯৩% বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল গণমাধ্যমের কাছে তুলে ধরবেন তিনি। দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেজাল্ট শিটের হার্ড কপি সংগ্রহ করা যাবে। তবে বোর্ড থেকে কোনো হার্ড কপি সরবরাহ করা হবে না। বৃহস্পতিবার থেকে সাত দিন পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১১ মে। এরপর ১২ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে তা শেষ হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০। এ ছাড়া মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এইচএসসি (বিএম) এক লাখ ২৪ হাজার ২৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765