শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




উখিয়ায় ইটবোঝায় ট্রাক চাপায় রোহিঙ্গা মা-ছেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

কক্সবাজারের উখিয়ায় ওয়েস্টের দুই নম্বর রোহিঙ্গা শিবিরে একটি ইটবোঝায় ট্রাক উল্টে ঝুপড়ি ঘরে উপরে পড়লে রোহিঙ্গা মা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার সকালে উখিয়ার ডি-৫ বি ব্লকে এ ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। অতিরিক্ত ইট বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- উখিয়ার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প টু এর বি ব্লকের আনোয়ার হোসেনের স্ত্রী সানজিদা (৩৫) ও তার ছেলে মোহাম্মদ কায়ছার (২)। তারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে ওই রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছিল। আটক ট্রাকের হেলপারের নাম মোহাম্মদ রাসেল। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার আবদুল মালেকের ছেলে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, শুক্রবার সকালে এনজিও ফোরামের জন্য ইট নিয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে উখিয়ার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের  সিএমভি বিবিজান নামক এলাকায় সেটি উল্টে গিয়ে রোহিঙ্গা আনোয়ার হোসেনের ঝুপড়ি ঘরের উপরে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা লোকজন চাপা পড়ে। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই মা-ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  এ ঘটনায় আহত পারভিন (২০) ও ইয়াছমিন (১৮) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765