বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঈশ্বরদী রেল স্টেশনে মুক্তিযোদ্ধাদের অবস্থান ধর্মঘট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও ফাঁসির দাবিতে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও পথসভা করেছেন পাবনার ঈশ্বরদীর মুক্তিযোদ্ধারা।

ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে স্টেশন দিয়ে যেসব ট্রেন আসা-যাওয়া করেছে সেগুলোর প্রতিটির সামনে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুক্তিযোদ্ধারা। প্রতিকী আন্দোলন হিসেবে এসব ট্রেনগুলোকে স্টেশনে নির্ধার্তি যাত্রাবিরতী থেকে ৫-১০ মিনিট সময় বেশি করে দাঁড় করিয়ে রাখা হয়।

মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা সেলিম হত্যার প্রতিবাদে ট্রেন বিলম্বিত করে আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করতে এই ব্যাতিক্রমী কর্মসূচির আয়োজন করেছি।

এ সময় স্টেশনে আয়োজিত পথসভায় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে বক্তব্য দেন নিহত মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের সন্তান তানভির রহমান তন্ময়, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, হবিবুল ইসলাম হব্বুল, সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আতিকা ফেরদৌস কাকলী, পৌর কাউন্সিলর আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765