বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঈদেও খোলা থাকবে বিএসএমএমইউ’র করোনা পরীক্ষার ল্যাব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

ঈদেও খোলা থাকবে বিএসএমএমইউ’র করোনা পরীক্ষার ল্যাব পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিনগুলোতেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পিসিআর ল্যাবরেটরি খোলা থাকবে।

শবে কদর উপলক্ষে আগামীকাল ২১ মে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪, ২৫ ও ২৬ মে সাধারণ ছুটি থাকছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ছুটির দিনগুলোতে ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবরেটরির পাশাপাশি বিএসএমএমইউ হাসপাতালের অন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা ও পিসিআর ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য স্যাম্পল সংগ্রহের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

গত ২১ মার্চ চালু হওয়া ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ১১ হাজার ২৮০ রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এর মধ্যে আজ এদিকে বুধবার বিএসএমএমইউ তে সেবা দেয়া হয় ৩০০ জনকে।

আর গত ১ এপ্রিল একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত হওয়া করোনাভাইরাস টেস্টিং ল্যাবরেটরিতে এ পর্যন্ত ১১ হাজার ১২৪ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আজ বুধবার সংগ্রহ হয়েছে ৩৪৮টি নমুনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765