রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ইয়াবার চালান নিয়ে আওয়ামী লীগ নেতাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের রামু থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে ১২ হাজার ইয়াবাসহ পুলিশ আটক করেছে। আটক নেতা শামসুল ইসলাম উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ তার ঘরে হানা দিয়ে শুক্রবার দিবাগত রাতে ইয়াবার চালানসহ তাদের আটক করে।

আটক আওয়ামী লীগ নেতার ঘর থেকে লোহার পাইপসহ নানা রকমের বেশ কিছু পরিমাণ যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে। এসব লোহার বড় পাইপে ইয়াবা ভরে দুই পার্শ্বে লেভেল লাগিয়ে পাইপের ভেতর করেই ইয়াবার চালান পাচারকালে পুলিশ অভিযান চালায়।

রামু থানা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরে পুলিশ আওয়ামী লীগ নেতার ঘরে অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা তার ঘরে বসে ক্রেতাদের ইয়াবার চালান পাইপে ভরে ডেলিভারি দিচ্ছিলেন। এ সময় তার ছেলে সহযোগিতা করছিলেন।

পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় শ্রীমুরা গ্রামের মঞ্জুর, ক্রেতা চট্টগ্রামের বন্দর এলাকার মৃত আবদুস সালামের ছেলে মহসীন চৌধুরী ও মীরশ্বরাই সৈয়দ আলী মায়ানীর মৃত শাহ আলমের ছেলে শাহাদত হোসেনকেও আটক করেন।

রামু থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, অভিযানের সময় আওয়ামী লীগ নেতার ঘর থেকে ইয়াবা পাচারের নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের সময় আটক আওয়ামী লীগের সভাপতির ছেলে পালিয়ে যান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765