শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ইসি ভবনে আগুনের ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার পর নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দমকল বাহিনীর তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে দমকল বাহিনীর উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নির্বাচন কমিশন ও দমকল বাহিনী সদস্যদের নিয়ে আলাদা দু’টি কমিটি গঠন করা হয়েছে।

ভবনের বেইজমেন্টে প্রায় সাড়ে চার হাজার ইভিএম ছিল বলে জানিয়ে দেবাশীষ বর্ধন আরও জানান, এখনই ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি; এটা তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যাবে। তবে বেইজমেন্টে ইভিএমের পাশাপাশি কাগজের কার্টন ছিল। তাই ধোঁয়া বেশি হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765