শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসিয়াল পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক। তিনি এক পোস্টে ভোটারদেরকে আরবদের গঠিত একটি সরকারের বিরোধিতা করার আহ্বান জানান। তার মতে, এই সরকার তাদের পুরুষ, নারী ও শিশুসহ সবাইকে ধ্বংস করতে চায়।

ফেসবুক বলছে, এই পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ঘৃণ্য মন্তব্য নীতি লঙ্ঘিত হয়েছে। তাই পেজটির অটোমেটিক চ্যাট ফাংশন ২৪ ঘণ্টার জন্য ডিজেবল করেছে ফেসবুক। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই পোস্ট লেখার কথা অস্বীকার করেছেন। নেতানিয়াহু কান রেশেত বেত রেডিওকে এক সাক্ষাৎকারে বলেন, এক কর্মী ভুল করে এটি লিখেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের জন্য এখন প্রচারণা চালাচ্ছেন তিনি।

নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে জাতীয়তাবাদীদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন এই ৬৯ বছর বয়সী প্রধানমন্ত্রী। তিনি গত মঙ্গলবার আসন্ন নির্বাচনে জয়লাভ করলে অধিকৃত পশ্চিম তীরের অংশ জর্ডান উপত্যকা দখল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। ইসরায়েলের প্রধানমন্ত্রী গত ৯ এপ্রিলের নির্বাচনে জিতলেও দেশটির সংসদ নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়লাভ করতে পারেননি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765