মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ইন্টারনেটে পর্ন দেখতে চাইলে চেহারা দেখাতে হবে!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ নতুন একটি আইন করতে চলেছে যার ফলে ইন্টারনেটে পর্ণ ছবি দেখার জন্য ইন্টারনেট ইউজারদেরকে নিজের চেহারা দেখাতে হবে। এরপর অস্ট্রেলিয়ার নাগরিকদের ফেসম্যাচিং ডাটাবেজে থাকা ছবির সঙ্গে ওই চেহারা মিলিয়ে বয়স নির্ণয় করা হবে। এবং প্রাপ্ত বয়স্ক হলে পর্ন ছবি দেখার বা ডাউনলোড করার অনুমতি দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা অনলাইন পর্ন এবং জুয়াখেলা নিয়ে অনুসন্ধান চালানোর পর এসব বিষয়ে বয়সের সীমা বেধে দেওয়ার এই প্রস্তাব করেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের ফেস-ভেরিফিকেশন সার্ভিস ব্যবহার করে ইন্টারনেটে পর্নে দেখতে চাওয়াদের বয়স যাচাই করার প্রস্তাব দেয়। এতে অল্পবয়সীদের পর্ন দেখার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার ফেস ভেরিফিকেশন সার্ভিস এর যাত্রা শুরু হয়।

তবে ঠিক কীভাবে এই ফেস ভেরিফিকেশন ব্যবহার করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

তবে অল্পবয়সীদেরকে পর্ন থেকে রক্ষার জন্য যখন বিশ্বব্যাপী বিতর্ক চলছে তার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়া।

অবশ্য ব্রিটেনে চলতি মাসের শুরুর দিকে এরকম একটি প্রস্তাব বাতিল করে দেওয়া হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765