শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ইউএনও’র স্ত্রীর মোবাইল ফোন উদ্ধারে ৬ সদস্যের ডুবুরি দল

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
মোবাইল ফোন উদ্ধারে ডুবুরি দল

বন্যার পানি দেখতে গিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় হাত ফসকে পানিতে পড়ে যায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের স্ত্রীর মোবাইল ফোনটি। অত্যন্ত প্রিয় ফোনটি হারিয়ে মনখারাপ সহধর্মীনির। এ দৃশ্য সইতে না পেরে ফায়ার সার্ভিসকেই কল করে বসলেন এই কর্মকর্তা। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে ছয় সদস্যের একটি দল। কয়েক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার হয় মোবাইল ফোনটি। এই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ। ঘটনাটি টক অব দা টাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যার পানি দেখতে গিয়ে ঐ স্থানে একটি ব্রিজে দাঁড়িয়ে স্ত্রীর সাথে মোবাইলে সেলফি তুলতে যান। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে মোবাইলটি পানিতে পড়ে যায়। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা ডুবুরির জন্য জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। একদিন পর শুক্রবার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরির দল বহুকষ্টে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করে। এই দৃশ্য দেখার জন্য ব্রিজের দুপাশে কয়েকশ উত্সুক মানুষ জড়ো হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মোবাইলটি তার (স্ত্রী) খুব প্রিয়। তাই উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাহায্য নেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765