বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল চাচা-ভাতিজার

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

গাইবান্ধার সাদুল্যাপুরে ইঁদুর মারার জন্য ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৩৯) ও উজ্জল মিয়া (১৯) দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এতে আহত হয়েছেন আরও এক যুবক। তার নাম হারুন (৩৬)। বুধবার রাত ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, রাতে বাড়ির পার্শ্ববর্তী কাতলামারি বিলে মাছ ধরতে যায় আইজল ও উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় হারুনকে উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইঁদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান পূর্ব দামোদরপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে সাদুল্যাপুর থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765