শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




আসছে ‘নিঠুর বন্ধুরে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

নির্মিত হলো নতুন মিউজিক্যাল ফিল্ম, নাম ‘নিঠুর বন্ধুরে’। যার মাধ্যমে প্রথমবার প্রযোজনা থেকে মডেল হয়েছেন জাহাঙ্গীর কবির। শুধু তাই নয়, গানের মডেলও তিনি। তার সঙ্গে স্ক্রিনে দেখা যাবে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে।

ঢাকার কয়েকটি লোকেশনে টানা তিনদিন শুটিংয়ের পর গেল রবিবার শেষ হয়েছে ‘নিঠুর বন্ধুরে’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মের কাজ। একজন মেয়েকে ঘিরে একটি ছেলের অন্ধ প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নিঠুর বন্ধুরে’।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, কাজটির মধ্যে একটি ছেলের নিখাদ ভালোবাসা ফুটে উঠবে। যার সবকিছু জুড়েই থাকে একটি মেয়ে। যে একাধিকবার ছেলেটির জীবনে আসা যাওয়া করে। তিনি বলেন, পুরোপুরি গল্প নির্ভর একটি কাজ। স্ক্রিনে দেখার পর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

‘নিঠুর বন্ধুরে’র মাধ্যমে প্রথমবার গানের মডেল হয়েছেন নিঝুম রুবিনা। মেঘকন্যা ছবির এই নায়িকা বললেন, কাজ করে ফিল্মি স্বাদ পেয়েছি। অনেক বড় আয়োজনে নির্মাণ করা হয়েছে ‘নিঠুর বন্ধুরে’। আমার বিশ্বাস কাজটি সবার কাছে উপভোগ্যের হবে।

গানের কথা লিখেছেন কাজী শাহীন, সুর করেছেন রবিন ইসলাম। এ গানে জাহাঙ্গীর-নিঝুম রুবিনা ছাড়াও আছেন সাদমান সামির।

‘নিঠুর বন্ধুরে’ নির্মিত হয়েছে ভিউজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে। প্রতিষ্ঠানটি জানায়, গল্পকে কেন্দ্র করেই এ গান। আয়োজন ফিল্মি, তাই একে বলা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। চলতি মাসেই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765