শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




আল-আকসা মসজিদ নিয়ে যুদ্ধ শুরু হতে পারে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের উসকানিমূলক আচরণের কারণে তেল আবিবকে চড়া মূল্য দিতে হতে পারে। পাশাপাশি দখলদার ইসরাইল ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেম শহরের জনগণকে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান ফাউজি বারহুম। পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা যে অবমাননাকর তত্পরতা চালাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

পবিত্র আল-আকসা মসজিদে সম্প্রতি ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের অবমাননামূলক তত্পরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরো কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, আল-আকসা মসজিদের অবমাননার ঘটনা থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই অনিবার্য হয়ে উঠবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765