শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




আলিয়ার সঙ্গে চুমুর দৃশ্যে আপত্তি সালমান খানের, অতঃপর…

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সঞ্জয় লীলা বানসালি আগামী ছবি ‘ইনশাআল্লাহ’তে অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার সালমান খানের। ছবিটি ২০২০ সালে ঈদে মুক্তি পাওয়ার কথা। কিন্তু হঠাৎই একটা টুইট তার ভক্তদের সমস্ত স্বপ্ন ভেঙে দিলেন সালমান খান। টুইট করে তিনি জানান যে, আলিয়া ভাটের সঙ্গে তার যুগলবন্দি দেখা যাবে না বড়ো পর্দায়।

ভারতীয় গণমাধ্যমে খবর, সঞ্জয় লীলা বানসালির জন্য নয়, বরং আলিয়ার জন্যই এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সালমান।

ই-টাইমস থেকে প্রাপ্ত খবর অনুসারে, সালমান খানের আসল আপত্তি ছিল ‘ইনশাআল্লাহ’-র স্ত্রিপ্ট নিয়ে। কারণ স্ত্রিপ্ট অনুসারে আলিয়ার সাথে সালমানের একটা চুমুর দৃশ্য আছে, যাতে নারাজ ছিলেন বলিউড সুপারস্টার। এর আগে সঞ্জয় লীলা বানসালির বহু ছবিতেই দেখা গেছে সালমানকে, তার সাথে সম্পর্কও যথেষ্ট ভালো।
সঞ্জয় ভালো করেই জানে যে, শুধুমাত্র এই চুমুর দৃশ্যের জন্য সিনেমাতে অভিনয় করছেন না সালমান। তাছাড়া সঞ্জয় খুব ভালো করেই জানতেন যে, সালমান কখনই কোনো চুমুর দৃশ্য করতে রাজি হবেন না। তাহলে এটা তো সহজেই বলা যেতে পারে যে, আলিয়া বা চুমুর জন্য নয়, বরং ‘ইনশাআল্লাহ’-তে অভিনয় না করার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

মুম্বাই মিরর-এর রিপোর্ট অনুসারে, সালমানের পর এখন ‘ইনশাআল্লাহ’-তে আলিয়ার সাথে প্রধান ভূমিকায় দেখা যাবে ঋত্বিক রোশনকে। যদিও এই তথ্যটি এখনো ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, সালমান খান তার ‘দাবাং-থ্রি’ ছবিটি নিয়ে ব্যস্ত। ছবিটি চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই সিনেমাতে তার বিপরীতে প্রধান ভূমিকায় দেখা যাবে সোনাক্ষি সিনহাকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765