বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




আমার সম্পত্তিতে চাচার লোভ আছে : এরশাদপুত্র এরিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের (জাপার বর্তমান চেয়ারম্যান) লোভ আছে।

আজ শুক্রবার রাজধানীর বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তার মা বিদিশাও সেখানে উপস্থিত ছিলেন।

এরিককে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ‘আপনি বলেছেন আপনাকে বন্দী করে রাখা হয়েছে। ঠিক কী কারণে আপনাকে বন্দী করে রাখা হয়েছে বলে মনে করছেন?’

উত্তরে তিনি বলেন, ‘আসলে আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ আছে। তাই এমনটি করে রাখা হয়েছে।’

মা বিদিশার বাসায় আসার ব্যাপারে এরিক বলেন, ‘আমার মাকে তো আমিই ডেকে এনেছি। তিনি নিজে আসেননি। উনি (জিএম কাদের) বলেছেন- বল প্রয়োগ করে মা এসেছে। মা নাকি আর্মস (অস্ত্র) নিয়ে এসেছে। এসব কথা ভিত্তিহীন, মিথ্যা। আর্মস থাকলে তো পুলিশ মাকে এখানে ঢুকতে দিত না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765