শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




আমতলীতে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

বরগুনার আমতলী উপজেলার গুলিশখালী গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন– ছোবাহান খান (৩৫) ও ইউসুব খান (৩০)। তারা গুলিশাখালী গ্রামের প্রয়াত এন্তাজ আলীর ছেলে।

গুলিশাখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ নুরুল ইসলাম বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বেলা ২টার দিকে দুই ভাই ছোবাহান খা ও ইউসুব খান মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বৃষ্টিতে আটকা পড়েন। বৃষ্টি থেকে নিজেদের রক্ষার জন্য ইউসুব ও ছোবাহান মোটরসাইকেল সড়কে দাঁড় করিয়ে রেনট্রি গাছের নিচে একটি টিনের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, বজ্রপাতে মারা যাওয়া দুই ভাইয়ের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765