শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




আবরার হত্যা মামলায় সেতু চারদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার এস এম মাহমুদ হোসেন সেতুকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার বিকেলে সেতুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেতু বুয়েটের ১৪ ব্যাচের শিক্ষার্থী। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চলতি বছরের এপ্রিল মাসে বিএসসি সম্পন্ন করেছেন তিনি। বুয়েটের শেরেবাংলা হলের ২০১২ কক্ষে থাকতেন। এ ছাড়া মানিকগঞ্জের একটি ওষুধ কম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

সেতুর নাম আবরার হত্যা মামলার এজাহারে নেই। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সেতু আবরার হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণে পাওয়া যাচ্ছে। এ ছাড়া এ মামলায় আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও সেতুর নাম এসেছে। তাকে জিজ্ঞাসা করলে আরো তথ্য জানা যাবে।

সেতুর গ্রেপ্তারের পর এ মামলায় মোট ২১ জন গ্রেপ্তার হলেন। এর আগে আটজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আবরার হত্যার দায় স্বীকার করেছেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765