শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আবরার হত্যায় গ্রেফতারদের জড়িত থাকার তথ্য মিলেছে: ডিএমপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেফতারদের জড়িত থাকার তথ্য মিলেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে কয়েকজনের জড়িত থাকার তথ্য মিলেছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারেন।

ঘটনার সময় পুলিশের টহল টিম কেন হলে ঢোকেনি জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সেখানে টিম গিয়েছিল। কিন্তু হলের ভিতর থেকে বলা হয়েছিল কোন সমস্যা নেই। আর তারা বাইরে থেকে বুঝতেও পারেনি সেখানে এমন একটি ঘটনা ঘটেছে। এছাড়া প্রথা অনুযায়ী হলে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা যদি জানতাম এইরকম ঘটনা ঘটেছে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আবরার হত্যা মামলার এজাহারে ছাত্রলীগ নেতা অমিত সাহার নাম নেই। কিন্তু এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে তার। অমিতের পাশাপাশি আবরারের সহপাঠী মিজানুর এবং আরাফাতেরও এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ। আবারের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765