সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
ছবি: গার্ডিয়ান

আফগানিস্তানে শুক্রবার অভিযান পরিচালনার সময় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার ন্যাটো-নেতৃত্বাধীন সাপোর্ট মিশন এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। তবে সংঘর্ষের স্থান ও কাদের বিরুদ্ধে লড়াই চলছিল, তা প্রকাশ করা হয়নি।

এমন এক সময় এই ঘটনা ঘটেছে, যখন ১৮ বছরের আফগান যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।-খবর গার্ডিয়ান ও রয়টার্সের

২০২০ সালে মার্কিন নির্বাচনের আগেই আফগানিস্তান থেকে সেনা কমিয়ে আনার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন ঘোষণা দিয়েছেন।

নিহতদের স্বজনদের জানানোর আগে তাদের নাম গোপনীয় রাখা হবে। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এই ঘটনায় আফগানিস্তানে চলতি মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা তিন জনে এবং চলতি বছরে ১১ জনে গিয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুসারে এটা মার্কিন সেনাদের ওপর হামলা ছিল। কান্দাহারে এ হামলাটি হয়েছে।

আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযানে পরামর্শ দেয়ার জন্য ন্যাটো-নেতৃত্বাধীন মিশনের অংশ হিসেবে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা সত্ত্বেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। আফগানিস্তানের আগামী সেপ্টেম্বরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহের অফিসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765