শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আফগানিস্তানকে উড়িয়ে নিউজিল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে লড়াই করে জিততে হয়েছিল নিউজিল্যান্ডকে। আফগানিস্তান তাদের কাছে পাত্তাই পেলো না। বিশ্বকাপে কিউইরা টানা তৃতীয় ম্যাচ জিতেছে ৭ উইকেটে।

শনিবার টন্টনে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। জিমি নিশাম ও লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ে তারা ৪১.১ ওভারে ১৭২ রানে অলআউট করে তারা আফগানিস্তানকে। কেন উইলিয়ামসনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩২.১ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করে ব্ল্যাক ক্যাপরা।

হযরতউল্লাহ জাজাই ও নুর আলী জাদরানের ৬৬ রানের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা হয়েছিল আফগানদের। কিন্তু স্কোরবোর্ডে এই রান থাকতেই তিন ব্যাাটসম্যানকে বিদায় করে নিউজিল্যান্ড। জাজাই ৩৪ ও নুর ৩১ রানে আউট হন।

হাশমতউল্লাহ শহীদীর ৫৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত ব্যাটিং লজ্জা এড়ায় আফগানিস্তান। এছাড়া আফতাব আলম (১৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন।

নিশাম ১০ ওভারে ৩১ রান দিয়ে নেন ৫ উইকেট, চারটি পান ফার্গুসন।

ছোট লক্ষ্যে নেমে প্রথম বলেই মার্টিন গাপটিল ফিরে যান। আফতাবের বলে রানের খাতা না খুলে বিদায় নেন এই ওপেনার। নিউজিল্যান্ডের ৪১ রানে এই ডানহাতি পেসার ফেরান কলিন মুনরোকে (২২)।

এরপর রস টেলরের সঙ্গে উইলিয়ামসনের জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকে কিউইরা। যদিও টেলরকে আক্ষেপে পুড়তে হয়। ৪৮ রানে আফতাবের কাছে বোল্ড হন বাংলাদেশের বিপক্ষে দারুণ ইনিংস খেলা এই ব্যাটসম্যান।

৮৯ রানের জুটি ভাঙার পর আর পেছনে ফিরতে হয়নি নিউজিল্যান্ডকে। উইলিয়ামসন ও টম ল্যাথামের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৯৯ বলে ৯ চারে ৭৯ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ১৩ রানে খেলছিলেন ল্যাথাম।

এনিয়ে বিশ্বকাপের তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড। 




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765