শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




আদালত কক্ষে এক আসামির ছুরিকাঘাতে আরেকজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

কুমিল্লায় একটি হত্যা মামলার বিচারকার্য চলাকালে এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি নিহত হয়েছে।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লা সেশন জজ অতিরিক্ত-৩ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক (২৭) কুমিল্লার লাকসাম উপজেলার ওয়াহিদুল্লার ছেলে।

ওই আদালতের এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সমকালের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, মনোহরগঞ্জ উপজেলায় ২০১৩ সালের একটি হত্যা মামলার বিচারকাজ চলছিল। জামিনের থাকা মামলার দুই আসামি ফারুক ও হাসান (২৭) এদিন এজলাসে উপস্থিত ছিলেন। হঠাৎ হাসান তার সঙ্গে থাকা ছুরি বের করে ফারুককে আঘাত করে।

তিনি জানান, পরে ফারুককে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। হাসানের বাড়িও কুমিল্লার লাকসামে। সে পেশায় রাজমিস্ত্রি।

ঘটনার পরপরই হাসানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, হাসানের দাবি– ফারুকের কারণেই সে এই মামলায় জড়িয়েছে। আর তাই ক্ষোভ থেকে সে ফারুককে ছুরি মেরেছে বলে দাবি করেছে।

পুলিশ জানায়, হাসানের কাছ থেকে জব্দকৃত ছোরাটি গরু জবাই করার বড় ছোরা। পরিকল্পিতভাবে এই ছোরাটি নিয়েই সে সোমবার আদালতে হাজির হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765