রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

রাজধানীর ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযানের পর এবার চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালানো হয়েছে। মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম থাকার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার বিকালে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ভেতরে ক্যাসিনো ও ছাদে মিনি বার পাওয়া গেছে। এছাড়াও বিপুল পরিমাণ মদের বোতল ও সীসার উপকরণ পাওয়া গেছে বলেও জানান এই কর্মকর্তা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765