রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




আগের কর্মস্থলে যোগদান করলেন বশেমুরবিপ্রবি ভিসি নাসির উদ্দিন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন মঙ্গলবার পূর্বের কর্মস্থল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেছেন।

বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, কোনো শিক্ষক প্রেষণে গেলে পুনরায় কমর্সস্থলে যোগ দিতে বিভাগীয় প্রধান বরাবর আবেদন করতে হয়। তিনি আবেদন করে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন এবং বুধবার ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘ ১২ দিনের আন্দোলনের পর সোমবার পদত্যাগ করেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765