রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে – শেখ তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি :
  • প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০১৯
বক্তৃতা করছেন মেখ তন্ময় এমপি

বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ম ও বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘গত দুই দিন ধরে বাগেরহাট ও কচুয়ার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা ভাল আছে। সাধারণ মানুষ ভাল থাকবে এটাই ¯^াভাবিক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে। রবিবার বিকেলে বাগেরহাটর জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে। তাই সাংগঠনিক কমিটি গঠনের সময় ভালো নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। এতে করে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা সহজেই জয়লাভ করতে পাবে। বাগেরহাট বাসীর পাশে থেকে শেখ তন্ময় এলাকার উন্নয়ন করবেন বলে জানান।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক ও জেলা তাঁতীলীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকী, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবুবকর সিদ্দিক, কৃষকলীগের সাধারন সম্পাদক মনি মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমস প্রমুখ।
ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসির খোঁজ খবর নেন।


অনুষ্ঠান শেষে সংসদ সদস্য বাগেরহাট প্রেসক্লাবের তৃতীয় তলায় ভূমি বুক ক্যাফে এবং মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রেস্ট হাউজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765