রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




অ্যাকশন ছবিতে মানাবে দুই বোনকে

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

বলিউডে আসার আগে থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবে পরিচিত ছিলেন পরিণীতি চোপড়া। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরুর পরিকল্পনা না থাকলেও বোনের দেখাদেখি এ জগতে নাম লেখান। পান প্রত্যাশিত সাফল্য।

পরিণীতির সাফল্যে প্রথম থেকে দারুণ খুশি প্রিয়াঙ্কা। কিন্তু বলিউডে অনেক ভাই-বোনকে একই ছবিতে দেখা গেলেও তাদের ক্ষেত্রে ঘটেনি। তাই বলে ঘটবে না এমনও নয়।

পরিণীতি ও প্রিয়াঙ্কা চান তেমন ছবি হোক। বেশ কয়েকবার তারা সেই ইচ্ছা প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে।

সম্প্রতি নতুন ছবি ‘জাবাড়িয়া জোড়ি’র প্রচারে গিয়ে পরিণীতি বলেন, “আমি সম্প্রতিই বলেছি যে যদি কোনো প্রযোজক অথবা পরিচালক কোনো অ্যাকশন ছবির কথা ভাবেন, তবে আমরা সেখানে কাজ করতে ইচ্ছুক। আমরা দুজনই একসঙ্গে কাজ করার ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছি কিন্তু চিত্রনাট্যটা ঠিকঠাক হতে হবে।”

সিনে বিশ্লেষকরা বলছেন, প্রিয়াঙ্কা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে সফল অ্যাকশন অভিনেত্রী। পরিণীতি ও প্রিয়াঙ্কা যদি একসঙ্গে অ্যাকশন ছবি করেন, তবে সিনেমাটি ব্লকবাস্টার হতে বাধ্য।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765