মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




অস্ত্র ও ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ও ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা জহির সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি, ১ রাউন্ড গুলি ও ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জহির সর্দার রায়পুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। সে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা নিশ্চিত করেছেন।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক বলেন, জহির দীর্ঘদিন থেকে অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাছাড়া তার বিরুদ্ধে থানায় মাদকসহ ১৩টি মামলা রয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765