শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




অপহরণকারীদের গাড়ি থেকে লাফিয়ে রক্ষা স্কুলছাত্রীর

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

গাজীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রী অপহরণকারীদের গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে রক্ষা পেয়েছে। বুধবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের তালাইমারি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর ওই স্কুলছাত্রী জানিয়েছে, একটি মাইক্রোবাসে করে তিনজনকে অপহরণ করা হলেও সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অপর দুইজনকে নিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায় বলেও পুলিশকে জানিয়েছে ওই স্কুলছাত্রী।

ওই স্কুলছাত্রীকে উদ্বৃত করে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ওই ছাত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তাকেসহ একই এলাকার তিন স্কুলছাত্রীকে বুধবার দুপুরে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদেরকে অচেতন করে রাখা হয়েছিল। মাইক্রোবাসে তাদেরকে রাজশাহীর দিকে নিয়ে আসা হচ্ছিল। নগরীর তালাইমারী এলাকায় মাইক্রোবাসটি থামানো হয়। এ সময় চেতনা ফিরে পায় এক ছাত্রী। তখন কৌশলে সে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে পাশের একটি ফার্মেসিতে গিয়ে আশ্রয় নেয় এবং ঘটনা খুলে বলে। এরপর মাইক্রোবাসটি সেখান থেকে পালিয়ে যায়। পরে ফার্মেসির মালিক মতিহার থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, রাত ১০টা পর্যন্ত অপহৃত অন্য দু’জনকে উদ্ধার করা যায়নি। তবে মাইক্রোবাসের বর্ণনা দিয়ে পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765