রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




অপরাধ করলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সরকারের কাছে রাঘব বোয়াল, চুনোপুটি বলে কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও বাদ যাবেন না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ক্যাসিনো কিভাবে চালু হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজদের বিষয় আমাদের কানে এসেছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।’

ক্যাসিনো অভিযানের পর অনেকে গা ঢাকা দিয়েছেন আবার অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে।

তিনি আরো বলেন, কে কোথায় আছে তার চেয়ে বড় হচ্ছে কে কতটুকু অপরাধ করেছে। রাজনীতিবিদ বা যেই হোক না কেন, যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765