শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি নৌযান শ্রমিক ফেডারেশনের

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

আগামী ২৩ জুলাইয়ের মধ্যে ১১ দফা দাবি মানা না হলে ওই দিন রাত ১২টা ১মিনিট থেকে আবারও নৌ পথে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নদী বন্দরে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা।

বেতন ভাতা বৃদ্ধ ও যুগোপযোগী করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন নৌ বন্দরে নৌ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ পথে প্রয়োজনীয় মার্কা বয়া ও বাতি স্থাপন এবং দুর্ঘটনায় নিহত নৌ শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ নৌযান ফেডারেশন। এই দাবিতে তারা গত ১ বছরের ব্যবধানে দুই দফা কর্মবিরতি করেন। সব শেষ গত এপ্রিলে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করলে সারাদেশে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় শ্রম অধিদপ্তরে নৌযান মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে দাবি দাওয়ার বিষয়ে আলোচনা এবং সমাধান করার প্রতিশ্রুতির প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেন নৌযান শ্রমিকরা। কিন্তু ৪৫ কর্মদিবস শেষ হলেও নৌযান শ্রমিকদের দাবি পূরণ না হওয়ার কারণে শনিবার থেকে আন্দোলন শুরু করেছে তারা।
১১ দফা দাবি শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নদী বন্দরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে ১১ দফা দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৩ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে সব ধরনের নৌযান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের বরিশাল শাখার সভাপতি মাস্টার শেখ আবুল হাসেম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765