শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে দগ্ধ হয়ে তার স্ত্রী মোছাম্মদ তানিয়া মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেয়া হবে। মৃতের শরীরের বেশির ভাগই আগুনে পুড়ে গেছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর বুধবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765