রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




সেপ্টেম্বরে বড়পর্দায় দেখা দেবেন শাহরুখ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

‘জিরো’র ব্যর্থতার পর নতুন কোনো ছবির ঘোষণা দেননি শাহরুখ। ফিরিয়েছেন একের পর এক প্রস্তাব। হুট করেই শোনা গেল, সেপ্টেম্বরে বড়পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে।

মালায়ালাম অভিনেতা দুলকার সালমান ও সোনম কাপুর জুটির প্রথম সিনেমা ‘দ্য জয়া ফ্যাক্টর’-এর অংশ হয়েছেন কিং খান। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই তারকা জানান, তাদের সিনেমায় শাহরুখও থাকছেন।

মূলত ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ। তবে তার চরিত্র বা পর্দা উপস্থিতির ব্যাপ্তি নিয়ে মুখ খোলেননি দুলকার বা সোনম।

আনুজা চৌহানের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য জয়া ফ্যাক্টর’। বই অনুসারেই ছবির ছোট একটি অংশ শাহরুখ। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইতিবাচক উত্তর দেন সোনম। ‘চার্লি’-খ্যাত দুলকারও জানান, সিনেমাটিতে দর্শকদের জন্য দারুণ চমক অপেক্ষা করছে।

ছবিতে দুলকারের চরিত্র ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিখিল খোদার। তার সঙ্গে ঘটনাচক্রে পরিচয় অ্যাডভারটাইজিং এজেন্ট জয়া সোলাঙ্কির। নিখিল তাকে দলের জন্য সৌভাগ্যের কারণ মনে করেন। এই নিয়ে মজার মজার কাণ্ড ঘটতে থাকে। তার সবটাই দেখা যাবে ২০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘দ্য জয়া ফ্যাক্টর’-এ।

এদিকে স্যালুট, ডন থ্রিসহ বেশ কিছু ছবি ফিরিয়ে দেওয়ার পর শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বানশালির ‘ইনশাল্লাহ’ টিমে যোগ দিচ্ছেন শাহরুখ। সালমান খানের ছেড়ে দেওয়া ওই ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন তিনি। এ ছাড়া সম্প্রতি নেটফ্লিক্সের জন্য সিরিজ নির্মাণ করেছেন শাহরুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765