রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’




শিশু শিক্ষার্থি ধর্ষনের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা অধ্যক্ষ রিমান্ডে

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

শিশু শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদনগর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আল আমিনকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আল আমিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। রোববার শুনানি নিয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওসার আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

১২ জন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার আল আমিনকে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে গ্রেফতার করে র্যারব। গ্রেফতারের পর ১০-১২ শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণের কথা স্বীকার করে সে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার থেকে একাধিক ছাত্রীর ছবি লাগিয়ে বানানো পর্নো ভিডিও উদ্ধার করা হয়।

মো. আল আমিন তার প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশের একটি মসজিদেরও ইমাম। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে।

আল আমিনকে গ্রেফতারের পর শুক্রবার সকালে মাদ্রাসাছাত্রীদের পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এছাড়া পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয় আল আমিনের বিরুদ্ধে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765