শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




লালমনিরহাটে গৃহবধূ হত্যার বিচার দাবীতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে গৃহবধূ দীপা রানি (২৫) মুত্যুর ঘটনাকে হত্যা দাবী ও হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ৩ মানুষ অংশ নেয়।

মানবন্ধন থেকে বক্তবা বলেন, দীপা ও স্বামী প্রকাশ রায়ের বনিবনা হচ্ছিল না। প্রায় সময় প্রকাশ মারধর করতেন দীপাকে। ঘটনার দিন ২৯ জুলাই রাতেও তাকে মারধর করে। পরে সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দীপার ঘরে তাকে বিছানায় হাঁটু গাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় থেকেই স্বামী প্রকাশ পলাতক রয়েছে। দ্রুত প্রকাশকে গ্রেফতারের দাবী জানান তারা।

উল্লেখ্য, দু’বছর আগে প্রেম করে বিয়ে হয় দীপা ও প্রকাশ চন্দ্রের। এরই মধ্যে দীপা এক সন্তানের জননী হলেও বাবার পরিবার তার এ বিয়ে মেনে নেয়নি। গত ২৯জুলাই সকালে ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ি থেকে দীপার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এটা হত্যা না আত্মহত্যা প্রাথমিক অবস্থায় বলা যাচ্ছে না। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে। নিহত গৃহবধূর স্বামীকে আটক করতে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765