সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

রাজধানীর ধোলাইপাড়ে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রিকশায় থাকা এক শিশু নিহত হয়েছে। তার নাম আবু বক্কর, বয়স ৩ বছর। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তিনজন হলেন- জামাল গাজী (৫০), তার স্ত্রী জয়নব বেগম (৪৫) ও নাতি সাদিয়া আক্তার (৭)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানায়, সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া ওই শিশুর নানা জামাল গাজী, তার স্ত্রী জয়নব বেগম ও নাতি সাদিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে জয়নবের অবস্থা গুরুতর।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765